কুসুম্বা দিঘি ও মসজিদ, নওগাঁ। - Multi language center- Bogura.

Contact No: 01948652556

নতুন কোরিয়ান ভাষা শিক্ষার পরবর্তি কোর্স, খুব শিঘ্রই শুরুর হবে ইনশাআল্লাহ।

২০২৬/০৪/২১

কুসুম্বা দিঘি ও মসজিদ, নওগাঁ।

 

কুসুম্বা মসজিদঃ




কুসুম্বা মসজিদ, নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে, আত্রাই নদীর পশ্চিম তীরে এবং মান্দা-নওগাঁ মহাসড়কের পশ্চিম পার্শ্বে  অবস্থিত।মসজিদটি আফগানী শুর বংশের শাসক, গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলায়মান নামের এক ব্যক্তি ১৫৫৮ খ্রিস্টাব্দে    নির্মাণ করেন।

সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি তার অনন্য স্থাপত্যশৈলীর জন্য পরিচিত। কুসুম্বা মসজিদটি উত্তর-দক্ষিণে ৫৮ ফুট লম্বা, ৪২ ফুট চওড়া। মসজিদটির দুই সারিতে ৬টি গোলাকার গম্বুজ ও ৪টি মিনার রয়েছে। মসজিদটির নিচের দিকে রয়েছে ৭৭ বিঘার বিশাল দিঘি, যার নাম কুসুম্বা দিঘি।

কুসুম্বা দিঘিঃ




৭৭ বিঘার বিশাল এই দিঘি, যার নাম কুসুম্বা দিঘি। এটি লম্বায় প্রায় ১২০০ ফুট ও চওড়ায় প্রায় ৯০০ ফুট। গ্রামবাসী এবং মুসল্লিদের খাবার পানি, গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘি খনন করা হয়েছিল।

বর্তমানে মাছ চাষ করতে, বা অসচেতনতার কারণে পুকুরের পানিতে ময়লা-আবর্জনা দেখা যায়। কতৃপক্ষের এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

শুটার পয়েন্টঃ




হাতের "এইমটা" পরিক্ষা করে নেওয়ার জন্য পাশেই সুন্দর  ব্যবস্থা আছে। মসজিদের পশ্চিম পাশে বেশ কয়েকটা ফুসকার দোকান সহ খাবারের হোটেলও আছে।

মোটামুটি একটা বেলা কাটানোর মত খুব সুন্দর ও ঐতিহাসিক একটি জায়গা।
ভ্রমণ পিয়াসুদের জন্য খুবই সুন্দর একটি ভ্রমণ স্পট।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।